শিশু-কিশোরদের সঙ্গে গল্প ও খেলাধুলায় প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৪:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 6
শিশু-কিশোরদের সঙ্গে গল্প ও খেলাধুলায় সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন তারেক রহমান। সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, তা-ও জানতে চান তিনি।
প্রধানমন্ত্রী শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন।
শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভাগাভাগির মানসিকতা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এসব তথ্য জানান।



































