ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 24

প্রধানমন্ত্রী তারেক রহমান (ভিডিও থেকে নেয়া)

মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং দেশটির আইনকানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিনা খরচে ১১২ কর্মীর মালয়েশিয়া যাত্রার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য দিনটি স্মরণীয়। সরকার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বিদেশগামী কর্মীদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলতে হবে। কর্মীদের আচরণের মধ্য দিয়েই বিদেশিরা বাংলাদেশকে মূল্যায়ন করবেন। তাই সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান

সর্বশেষ আপডেট ০৯:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬