ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ মামলায় চীনা নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 8

স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ মামলায় চীনা নাগরিক গ্রেপ্তার

মানিকগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে চেন ইয়ং (৪১) নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চেন ইয়ং উত্তরার ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ২৩ নম্বর শাহারা র‌্যাপসোডিয়া ভবনের সপ্তম তলায় বসবাস করতেন। ভুক্তভোগী শিক্ষার্থী মানিকগঞ্জ সদর উপজেলার একটি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর মঙ্গলবার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ওই ছাত্রী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। একই সময় গ্রেপ্তার করা হয় চেন ইয়ংকে।

এ ঘটনায় ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার চেন ইয়ংকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ মামলায় চীনা নাগরিক গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১২:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬