ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 8

রাজধানীতে অনলাইন জুয়া ও অর্থ পাচারের একটি সংগঠিত বিদেশি চক্রের খোঁজ পেয়েছে ডিবি পুলিশ। অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ছয়জন চীনা নাগরিক। আদালত তাদের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিট জানিয়েছে, দীর্ঘ নজরদারির পর তারা একটি বড় চক্রের কার্যক্রম শনাক্ত করে। পরে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে প্রথম দফায় ৯ জনকে আটক করা হয়।

পরবর্তীতে তদন্তে এ চক্রের বিদেশি সংযোগ ও অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়টি সামনে আসে। গ্রেপ্তারদের মধ্যে আটজনকে বৃহস্পতিবার ঢাকার একটি আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা তাদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন এম এ জি, ঝাং জিয়াহাও, লিও জিঞ্জি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান, জেমস ঝু, মো. কাউসার হোসেন ও মো. আব্দুল করিম।

ডিবি সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে অনলাইন জুয়ার প্রচারণা চালানো হতো। পাশাপাশি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করা হতো, যা পরে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলে অভিযোগ রয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ প্রযুক্তি সরঞ্জামও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একাধিক GSM সিম মডিউল বা ভিওআইপি গেটওয়ে, শত শত সিম কার্ড, ল্যাপটপ ও স্মার্টফোন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, বিদেশি চক্রগুলো বাংলাদেশকে সহজ লক্ষ্য হিসেবে ব্যবহার করছে। দ্রুত অর্থ উত্তোলন ও পাচারের কারণে এ ধরনের অপরাধ চক্র সক্রিয় হয়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিক রিমান্ডে

সর্বশেষ আপডেট ০৭:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬