ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছয় মাসের মধ্যেই দেশে ফেরেন ৪০ শতাংশ কর্মী

বিদেশে শোষণ, দেশে বিচারহীনতার ফাঁদ

রীতা ভৌমিক, সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 58

বিদেশে শোষণ, দেশে বিচারহীনতার ফাঁদ

বিদেশে ভালো চাকরি, উন্নত জীবন আর পরিবারের আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে দেশ ছাড়েন লাখো বাংলাদেশি। কিন্তু অনেকের সেই স্বপ্ন শেষ হয় প্রতারণা, মজুরি আত্মসাৎ, শারীরিক ও মানসিক নির্যাতন কিংবা জোরপূর্বক দেশে ফেরার মধ্য দিয়ে। দেশে ফিরে প্রতিকার চাইতে গিয়ে তাঁদের পড়তে হয় আরেক দফা ভোগান্তিতে। অভিযোগ করেও অধিকাংশ ক্ষেত্রে মিলছে না কার্যকর বিচার, আর যে ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে, তা বিদেশ যেতে ব্যয় করা অর্থের সামান্য অংশ।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। গবেষণা বলছে, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সালিশ প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া অভিযোগের বিপরীতে অভিবাসী কর্মীরা তাঁদের মোট অভিবাসন ব্যয়ের মাত্র ১২ থেকে ১৫ শতাংশ ক্ষতিপূরণ পাচ্ছেন। অন্যদিকে, পর্যালোচনা করা ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি, অর্থাৎ ৬১ শতাংশই গবেষণার নিরীক্ষাকাল পর্যন্ত অনিষ্পন্ন ছিল।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘অ্যাকসেস টু জাস্টিস ফর বাংলাদেশ মাইগ্র্যান্ট ওয়ার্কার্স: জাস্টিস বাই প্রসিডিউর?’ শীর্ষক গবেষণাটি প্রকাশ করা হয়। গবেষণার ফলাফল উপস্থাপন করেন ওকাপের চেয়ারম্যান ও গবেষক শাকিরুল ইসলাম।

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত এ গবেষণায় বিএমইটির সালিশব্যবস্থা কতটা ন্যায়সংগত, নিরপেক্ষ ও সময়োপযোগী প্রতিকার দিতে পারছে, তা বিশ্লেষণ করা হয়েছে। এতে ৮৫টি অভিযোগের নথি পর্যালোচনা, ২০টি বিস্তারিত কেস স্টাডি, দুটি ফোকাস গ্রুপ আলোচনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাক্ষাৎকার নেওয়া হয়।

বিদেশে যাওয়ার আগেই প্রতারণার ফাঁদ
গবেষণায় দেখা গেছে, অভিবাসী কর্মীদের একটি বড় অংশ প্রতারণার শিকার হন বিদেশে পৌঁছানোর আগেই। পর্যালোচিত ঘটনাগুলোর ৯১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, বিদেশ যাওয়ার আগে তাঁরা কোনো লিখিত চাকরির চুক্তিপত্র পাননি। পুরুষ কর্মীদের অর্ধেকের অভিযোগ, গন্তব্য দেশে পৌঁছে তাঁরা প্রতিশ্রুত চাকরি পাননি।

নিয়োগের ক্ষেত্রেও গুনতে হয়েছে অতিরিক্ত অর্থ। মালয়েশিয়ায় যাওয়া পুরুষ কর্মীদের ক্ষেত্রে নিয়োগ ব্যয় সরকার নির্ধারিত হারের ৫ দশমিক ৮ গুণ এবং সৌদি আরবের ক্ষেত্রে ২ দশমিক ৮ গুণ বেশি ছিল।

নারী কর্মীদের অভিজ্ঞতা আরও ভয়াবহ। গবেষণায় অংশ নেওয়া নারী কর্মীদের সবাই গন্তব্য দেশে মজুরি শোষণের শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাঁদের ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৮৯ শতাংশ আটকে রাখা বা বিচ্ছিন্ন করে রাখার এবং ৭৭ শতাংশ শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। অন্যদিকে, পুরুষ কর্মীদের ক্ষেত্রে চাকরির প্রতিশ্রুতি ভঙ্গ, চুক্তিপত্র না দেওয়া, ওয়ার্ক পারমিট না পাওয়া ও মজুরি আত্মসাতের অভিযোগ বেশি পাওয়া গেছে।

সামগ্রিকভাবে গবেষণায় অংশ নেওয়া ৪০ শতাংশ কর্মী ছয় মাসের মধ্যেই বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন।

অভিযোগ করেও মিলছে না প্রতিকার
বিদেশে প্রতারণা ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আইনি প্রতিকার চাইতে গিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মীদের। ওকাপের গবেষণায় বিএমইটির অভিযোগ গ্রহণ ও সালিশ প্রক্রিয়ায় একাধিক দুর্বলতা চিহ্নিত করা হয়েছে।

গবেষণায় দেখা যায়, ৮৫ জন অভিযোগকারীই অভিযোগ জমা দেওয়ার প্রাপ্তিস্বীকার রসিদ পেয়েছিলেন। কিন্তু তাঁদের মধ্যে ১০ জনের আবেদন দাপ্তরিক নথি থেকে হারিয়ে যায়। ফলে তাঁদের নতুন করে অভিযোগ জমা দিতে হয়েছে।

প্রায় ৩০ শতাংশ অভিযোগকারী অভিযোগ দাখিলের সময়ই বাধা বা অনীহার মুখে পড়েছেন। শুনানির নোটিশ দেওয়ার ক্ষেত্রেও রয়েছে অনিয়ম। মাত্র ২২ শতাংশ অভিযোগকারী লিখিত নোটিশ পেয়েছেন। ৪৮ শতাংশকে ফোনে জানানো হয়েছে, আর ৩০ শতাংশ কোনো নোটিশই পাননি।

এ ছাড়া ২৯ শতাংশ অভিযোগকারীকে কখনো শুনানিতে ডাকা হয়নি। শুনানির তারিখ জানতে ৬৮ শতাংশ অভিযোগকারীকে দুই বা তার বেশি বার যোগাযোগ করতে হয়েছে। গবেষণার নিরীক্ষা শেষ হওয়ার সময় ৫২টি অভিযোগ অনিষ্পন্ন ছিল এবং আরও পাঁচটি অভিযোগের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ক্ষতির তুলনায় ক্ষতিপূরণ সামান্য
অভিবাসী কর্মীদের আর্থিক ক্ষতির তুলনায় সালিশের মাধ্যমে পাওয়া ক্ষতিপূরণ অত্যন্ত কম বলে গবেষণায় উঠে এসেছে। নিষ্পত্তি হওয়া অভিযোগগুলোর অর্ধেকই ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে মীমাংসা হয়েছে। নারী কর্মীদের ৬২ দশমিক ৫ শতাংশ পেয়েছেন ৩০ হাজার টাকারও কম।

গবেষণার হিসাব অনুযায়ী, ক্ষতিপূরণ হিসেবে পুরুষ কর্মীরা তাঁদের অভিবাসন ব্যয়ের গড়ে ১৫ শতাংশ এবং নারী কর্মীরা ১২ শতাংশ ফেরত পেয়েছেন।

ক্ষতিপূরণ নির্ধারণে সুনির্দিষ্ট মানদণ্ড না থাকা, অভিযোগকারী ও অভিযুক্ত পক্ষের মধ্যে দর-কষাকষির অসমতা এবং অর্থ পরিশোধ নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা না থাকাকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে ওকাপ।

সালিশ নয়, কার্যকর বিচারব্যবস্থা চান গবেষকরা
ওকাপের চেয়ারম্যান ও গবেষক শাকিরুল ইসলাম বলেন, ন্যায়বিচার পাওয়ার সুযোগ শুধু অভিযোগ গ্রহণ বা বিরোধ নিষ্পত্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। কর্মীদের আর্থিক ক্ষতি পুনরুদ্ধার, নিয়োগ-সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা এবং শ্রম অভিবাসনকে নিরাপদ ও টেকসই করাও রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, অভিযোগ গ্রহণের পর কার্যকর প্রতিকার নিশ্চিত করতে হবে। শুধু সমঝোতার মাধ্যমে প্রক্রিয়া শেষ করাকে প্রকৃত ন্যায়বিচার বলা যায় না।

সৌদিতে প্রবাসী বাংলাদেশী শ্রমিক
সৌদিতে প্রবাসী বাংলাদেশী শ্রমিক

গবেষণায় বলা হয়েছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ৪১ ধারায় সালিশের বিধান থাকলেও এর কার্যকর প্রয়োগের জন্য প্রয়োজনীয় বিস্তারিত আইনি কাঠামো অপর্যাপ্ত। বিশেষ করে গুরুতর প্রতারণা, শোষণ ও মজুরি আত্মসাতের ঘটনায় শুধু মধ্যস্থতার ওপর নির্ভর করলে ভুক্তভোগীরা যথাযথ প্রতিকার থেকে বঞ্চিত হতে পারেন।

এ পরিস্থিতি পরিবর্তনে পাঁচটি পর্যায়ে সংস্কারের প্রস্তাব দিয়েছে ওকাপ। এর মধ্যে রয়েছে বিএমইটির তদন্ত ও মধ্যস্থতা কার্যক্রম আলাদা করা, অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ, সমন্বিত অভিযোগ ব্যবস্থাপনা চালু এবং ক্ষতির পরিমাণ নির্ধারণে মানদণ্ড তৈরি।

পাশাপাশি প্রশিক্ষিত জনবল নিয়ে বিএমইটির অধীনে পৃথক সালিশ বিভাগ গঠন, আইনের ৪১ ধারা সংশোধন এবং দীর্ঘমেয়াদে স্বাধীন অভিবাসী কর্মী ন্যায়বিচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত ট্রাইব্যুনালের ক্ষতিপূরণ নির্ধারণ, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা থাকার কথা বলা হয়েছে।

রাষ্ট্রের দায় নিয়ে প্রশ্ন
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক গবেষণার বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, অভিযোগ নিষ্পত্তি হলেই ন্যায়বিচার নিশ্চিত হয় না। বিএমইটির জন্য পৃথক সালিশ বিভাগ এবং ক্ষতি নিরূপণের কাঠামো তৈরির প্রস্তাব সরকার বিবেচনা করতে পারে।

বিএমইটির পরিচালক (কর্মসংস্থান) মো. মাসুদ রানা বলেন, অনেক অভিযোগের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণ বা নথিপত্র থাকে না। এতে প্রতিকার দেওয়া কঠিন হয়ে পড়ে। তিনি জানান, ২০২৪ সালে বিএমইটি ৭৮৬টি ঘটনায় ৬ কোটি ৭২ লাখ টাকা এবং ২০২৫ সালে ১ হাজার ৩০১টি ঘটনায় ৯ কোটি ৮৪ লাখ টাকা আদায় করেছে। এ ছাড়া একটি মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং প্রতিষ্ঠা করা হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান বলেন, অভিবাসী কর্মীদের সুরক্ষায় গবেষণায় উঠে আসা সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। প্রাক-বহির্গমন প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম আরও শক্তিশালী করার ওপরও তিনি জোর দেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশের হেড অব প্রোটেকশন সাদিয়া আলীম বলেন, আটকে রাখা, বিচ্ছিন্ন করে রাখা ও শারীরিক নির্যাতনের মতো ঘটনা শুধু চুক্তিগত বিরোধ নয়; এগুলো মানবপাচার ও অপরাধের সঙ্গে সম্পর্কিত। তাই এসব অভিযোগকে কেবল মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি না করে বৃহত্তর বিচারব্যবস্থার আওতায় আনা প্রয়োজন।

মালয়েশিয়ার শ্রমবাজার
মালয়েশিয়ার শ্রমবাজার

ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে প্রতারণা ও নির্যাতনের শিকার অভিবাসী কর্মীদের অনেকেই ঢাকায় এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর সুযোগ পান না। প্রত্যন্ত এলাকার এসব মানুষের কাছে বিচারব্যবস্থা আরও সহজলভ্য করতে হবে।

সব মিলিয়ে গবেষণাটি বাংলাদেশের শ্রম অভিবাসন ব্যবস্থার একটি বড় বৈপরীত্য সামনে এনেছে। দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান বাড়লেও সেই অর্থ উপার্জন করতে গিয়ে প্রতারণা ও নির্যাতনের শিকার কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এলেও অভিবাসী কর্মীদের গড় নিয়োগ ব্যয় তাঁদের বিদেশে প্রায় ১৪ দশমিক ৬ মাসের আয়ের সমান।

অর্থনীতির জন্য যাঁরা বিপুল বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, তাঁদেরই যদি প্রতারণার শিকার হয়ে ঋণের বোঝা নিয়ে ফিরতে হয় এবং বিচার চাইতে গিয়ে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তাহলে নিরাপদ শ্রম অভিবাসনের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হচ্ছে—সেই প্রশ্ন সামনে এসেছে। এখন প্রয়োজন শুধু অভিযোগ গ্রহণ নয়, বরং ক্ষতিপূরণ আদায়, দায়ীদের জবাবদিহি এবং ভুক্তভোগীদের জন্য কার্যকর বিচার নিশ্চিত করা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছয় মাসের মধ্যেই দেশে ফেরেন ৪০ শতাংশ কর্মী

বিদেশে শোষণ, দেশে বিচারহীনতার ফাঁদ

সর্বশেষ আপডেট ০৮:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬