ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 68

কমল স্বর্ণের দাম

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় তেজাবি স্বর্ণের দাম কমার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্ত জানায় সংগঠনটি।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৮৭৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা এবং প্রতি গ্রাম ১৬ হাজার ১২০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং প্রতি গ্রাম ১৩ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১ হাজার ২৮৫ টাকা।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছিল বাজুস। এতে দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। তার আগের দিন সোমবার (২৩ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে রোববার (২২ নভেম্বর) ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমানো হয়।

টানা দুই দিন দাম বাড়ানোর পর বুধবার আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিল বাজুস। ফলে একদিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমল ২ হাজার ৮৫৮ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা, ২১ ক্যারেটের ২৫০ টাকা এবং ১৮ ক্যারেটের ২১৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে।

পুরোনো স্বর্ণালংকার পরিবর্তন বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ৯ শতাংশ বাদ যাবে। আর পুরোনো স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে বাদ দেওয়া হবে ১৫ শতাংশ। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন মূল্যতালিকা কার্যকর থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

সর্বশেষ আপডেট ১০:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬