ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাটির মানুষ মাটিতে, স্মৃতিতে অমলিন সোহেল খান

নিজস্ব প্রতিবেদক, ধামরাই
  • সর্বশেষ আপডেট ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 10

স্মৃতিতে অমলিন সোহেল খান

মঞ্চ ও চলচ্চিত্রে নানা চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সোহেল খান। পর্দায় কখনো গ্রামীণ মানুষের জীবন, কখনো আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন নিপুণভাবে। বাস্তব জীবনেও ছিলেন মাটির কাছাকাছি থাকা এক সহজ-সরল মানুষ। গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, সামাজিক কাজে এগিয়ে আসা; সব মিলিয়ে রাজাপুরের মানুষের কাছে তিনি ছিলেন আপনজন।

সেই মানুষটি এখন শায়িত গ্রামের কবরস্থানে। তার মৃত্যুতে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের চোখে এখন প্রিয় মানুষটিকে হারানোর বেদনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর রাজাপুর ঈদগাহ মাঠে সোহেল খানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা ও দাফন শেষে শোকাহত স্বজন ও এলাকাবাসীর মধ্যে থেকে যায় এক গভীর শূন্যতা।

এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়িতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউ বাকরুদ্ধ হয়ে বসে থাকেন। সবার স্মৃতিতে তখন ভেসে উঠছিল সোহেল খানের সঙ্গে কাটানো নানা মুহূর্ত।

অভিনয়ে স্থানীয় মানুষের জীবন, ভাষা ও সংস্কৃতি তুলে ধরার বিশেষ দক্ষতা ছিল সোহেল খানের। নিজের এলাকার রীতিনীতি, আচার-ব্যবহার ও কথ্য ভাষাকে পর্দায় জীবন্ত করে তুলতেন তিনি। তার ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খানের কাছে মামার অভিনয়গুণের পাশাপাশি সবচেয়ে বেশি স্মরণীয় তার নিরহংকার স্বভাব।

নাহিদ হোসেন খান বলেন, ‘সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার যে রীতিনীতি, আচার-ব্যবহার, এগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তার ভেতরে অহংকার বলতে কোনো কিছু ছিল না। ধনী-গরিব তার কাছে কোনো ভেদাভেদ ছিল না।’

অভিনেতা পরিচয়ের বাইরেও রাজাপুরের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন সোহেল খান। স্থানীয় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আত্মীয় ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান জানান, গ্রামের যেকোনো ভালো উদ্যোগে সোহেল খান সামনে থেকে নেতৃত্ব দিতেন।

টিপু সুলতান বলেন, ‘সম্পর্কে সোহেল খান আমার মামা হন। তিনি গ্রামের সামাজিক সব কাজের মধ্যেই যুক্ত ছিলেন। আমাদের এখানে যে টেকনিক্যাল কলেজ হয়েছে সেটির পেছনে মূল ভূমিকাই ছিল সোহেল মামার। সামাজিক এবং গ্রামের উন্নয়নের জন্য যেকোনো কাজ তার দ্বারা সম্ভব ছিল। সব কাজের মধ্যেই তিনি ছিলেন উদ্যোগী।’

রাজাপুরের মানুষের কাছে সোহেল খান ছিলেন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিচিত মুখ। অন্যদিকে নাটক ও চলচ্চিত্র অঙ্গনেও দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘নসিব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তার মতে, সোহেল খানের চলে যাওয়া পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

আরশাদ আদনান বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন। সবাইকেই একদিন মাটিতে মিশে যেতে হবে। যারা ভাইয়ের জানাজায় আসেননি, তারা হয়তো একসময় আফসোস করবেন, কেন শেষবারের মতো সোহেল ভাইকে দেখতে এলেন না। একজন গুণী মানুষকে সম্মান জানাতে না পারাটা ঠিক হয়নি।’

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত একটি সিনেমায় অভিনয় করছিলেন সোহেল খান। শুটিংয়ের কাজে গত চার দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও তাদের কথা হয়। রাত ১১টার দিকে শুটিং শেষ হওয়ার পর নিজস্ব সময় কাটাচ্ছিলেন সোহেল খান। সহকর্মী হিসেবে তাকে বড় ভাইয়ের মতো সম্মান করতেন আরশাদ আদনান।

শেষ সময়ের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘সোহেল ভাই আমার প্রযোজনায় কাজ করছিলেন। গত চার দিন ধরে তিনি সেখানেই ছিলেন। গতকাল রাতেও তার সঙ্গে আমার কথা হয়েছে। রাত ১১টার দিকে আমরা শুটিং প্যাকআপ করি। তিনি খাওয়াদাওয়া করে নিজের মতো ছিলেন। তিনি আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাকে অনেক সম্মান করতাম। আমরা তাকে অনেক মিস করব। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’

পরিবারের সদস্যদের কাছেও সোহেল খান ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রিয় একজন মানুষ। ফুপাতো ভাই আব্দুল আলীম খান সেলিমের সঙ্গে তার সম্পর্ক ছিল বেশ আন্তরিক। কখনো বকাঝকা করলেও তাতে মন খারাপ করতেন না সোহেল। বরং আগের মতোই কাছে এসে নানা আবদার করতেন।

সেই স্মৃতি মনে করে আব্দুল আলীম খান সেলিম বলেন, ‘সে আমার অত্যন্ত প্রিয় ছিল। অনেক সময় তাকে বকাঝকা করেছি, কখনো রাগ করেনি। উল্টো বলত, মিয়া ভাই, আমার গালে একটা থাপ্পড় মারেন। তবুও আমি আপনার কাছে আসব, নানা আবদার করব।’

টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া সোহেল খান পরে চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন। ২০০৭ সালে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘বউয়ের জ্বালা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। এরপর ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২) সিনেমায় অভিনয় করেন।

বিভিন্ন চলচ্চিত্রে কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

পর্দায় তার অভিনীত চরিত্রগুলো হয়তো দর্শকের স্মৃতিতে বেঁচে থাকবে। তবে রাজাপুরের মানুষের কাছে সোহেল খানের পরিচয় শুধু একজন অভিনেতা হিসেবে নয়। তিনি ছিলেন অহংকারহীন, সহজে মিশতে জানা এবং মানুষের প্রয়োজনে এগিয়ে আসা একজন আপনজন। গ্রামের মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেও স্বজন ও এলাকাবাসীর স্মৃতিতে বেঁচে থাকবেন সেই মানুষটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাটির মানুষ মাটিতে, স্মৃতিতে অমলিন সোহেল খান

সর্বশেষ আপডেট ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬