ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে আটকা ২৯ পুণ্যার্থী, উদ্ধার করল কোস্ট গার্ড

তারিক লিটু, খুলনা
  • সর্বশেষ আপডেট ০৩:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 94

নদীতে আটকা ২৯ পুণ্যার্থী, উদ্ধার করল কোস্ট গার্ড

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে আটকা পড়েন ২৯ জন পুণ্যার্থী। পরে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের সবাইকে নিরাপদে উদ্ধার করেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে ডাংমারি ফরেস্ট অফিস থেকে দুবলার চরের উদ্দেশে রওনা হয় পুণ্যার্থীবাহী বোটটি। পরদিন রাত ৮টার দিকে রূপের গাং এলাকায় পৌঁছালে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে মাঝনদীতে ভাসতে থাকে বোটটি। বিপাকে পড়েন ২৯ যাত্রী।

এ সময় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে দুবলা আউটপোস্টের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে লইট্টাখালী খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। তাঁদের নিরাপদে পরবর্তী গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বলেন, জনসেবায় কোস্ট গার্ড সব সময় নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নদীতে আটকা ২৯ পুণ্যার্থী, উদ্ধার করল কোস্ট গার্ড

সর্বশেষ আপডেট ০৩:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬