ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান করবে সরকার

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 59

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান করবে সরকার

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার। এ খাতকে অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের কোনো বিকল্প নেই। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, বছরের পর বছর চাকরির পেছনে না ছুটে নিজেদের চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় তিনি জানান, সরকার এসএমই নীতিমালা প্রণয়নের কাজ করছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারের বিভাগগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা, মাইক্রো উদ্যোক্তা, স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান করবে সরকার

সর্বশেষ আপডেট ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬