ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে খালেক-হ্যাপির বাড়িতে ভাঙচুর

গোলাম মোস্তফা, পিরোজপুর
  • সর্বশেষ আপডেট ০৮:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 68

পিরোজপুরে খালেক-হ্যাপির বাড়িতে ভাঙচুর

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িটিতে অগ্নিসংযোগও করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক চেয়ারম্যান খালেক।

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে পিরোজপুর শহরের ম্যাটারনিটি রোডে অবস্থিত তাঁদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

মজিবুর রহমান খালেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বড় ছেলে তানভীর মুজিব অভি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে একাধিকবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি বাড়িটির মেরামতকাজ শুরু করা হয়েছিল। এর মধ্যেই বুধবার রাতে একদল যুবক বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক সাংবাদিকদের জানান, রাতে তাঁদের বাড়িতে আবারও হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে হামলাকারীরা পিরোজপুরের পাড়েরহাট এলাকায় তাঁর মালিকানাধীন একটি চালকলেও হামলা চালায়।

তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পিরোজপুরে খালেক-হ্যাপির বাড়িতে ভাঙচুর

সর্বশেষ আপডেট ০৮:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬