ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
অপশক্তি মোকাবিলায় মাঠে থাকবে ১১ দল

‘জরুরি পরিস্থিতি’র জন্য বিএনপি দায়ী :মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 79

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক

দেশের বর্তমান ‘জরুরি পরিস্থিতি’র জন্য বিএনপি সরকারের নীতিগত অবস্থানকে দায়ী করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসির কারণে জাতীয় ঐক্যে ফাটল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে এই পরিস্থিতিতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে পরাজিত ও আধিপত্যবাদী অপশক্তিকে মোকাবিলার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মামুনুল হক।

তিনি বলেন, সাত দফা দাবি থেকে ১১ দল সরে আসেনি। তবে দেশে বর্তমানে যে ‘জরুরি পরিস্থিতি’ তৈরি হয়েছে, তাতে পরাজিত ও আধিপত্যবাদী অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করাকে সবকিছুর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

মামুনুল হক বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে পরাজিত ফ্যাসিবাদী শক্তি হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দলের নেতারা বৈঠকে বসেছেন।

জুলাই বিপ্লবের চেতনা ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ওই আন্দোলনের মধ্য দিয়ে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়বে। এ কারণে সরকারের প্রতি গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মামুনুল হক বলেন, প্রশাসন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এখনই এটিকে প্রশাসনের ব্যর্থতা বলা যাবে না। তবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনের আরও সতর্ক এবং কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

বর্তমান সরকারের সঙ্গে বিগত সরকারের তুলনা করে তিনি বলেন, বিরোধী মত দমনের ক্ষেত্রে বর্তমান সরকার আগের সরকারের মতো নৃশংস নয়। তবে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন।

হামলা ও অগ্নিসংযোগে নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা জানিয়ে মামুনুল হক বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহত করা হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান। এতে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অপশক্তি মোকাবিলায় মাঠে থাকবে ১১ দল

‘জরুরি পরিস্থিতি’র জন্য বিএনপি দায়ী :মামুনুল হক

সর্বশেষ আপডেট ০২:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬