ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সহিংসতা নয়, রাজনৈতিক মোকাবিলায় বিএনপি

ডিসেম্বর ঘিরে তারেক রহমানের যত নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 87

তারেক রহমান-শেখ হাসিনা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সহিংসতার জবাবে পাল্টা সহিংসতার পথে না গিয়ে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে পরিস্থিতি মোকাবিলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরকে দেশে ফেরার সময়সীমা হিসেবে উল্লেখ করার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অভিযোগ সামনে এসেছে। গত দুই সপ্তাহে বাসে অগ্নিসংযোগ, পরিবহন শ্রমিককে হত্যার অভিযোগ, পুলিশ ও বিজিবির গাড়িতে আগুন এবং থানায় অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনগুলোকে সাধারণ মানুষের পাশে থেকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দলীয় সংসদ সদস্যদেরও নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী বলেন, জনগণের সুবিধা ও একটি মানবিক বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, সন্ত্রাস ও নাশকতা কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাঁদের পরিবারও নানা ভোগান্তিতে পড়ে। অথচ যারা এ ধরনের কাজে নির্দেশনা দেন, বিপদের সময় তাঁদের অনেককেই পাশে পাওয়া যায় না।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক ও সচেতন থাকবেন। যারা দূর থেকে মানুষকে পুড়িয়ে মারার মতো সহিংস কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও রাজনৈতিকভাবে অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।

বিএনপি নেতাদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের জবাবে কোনো ধরনের পাল্টা সহিংসতায় জড়াবে না দলটি। বরং রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে চায় তারা।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, কারও বাড়িঘরে আগুন দেওয়া বা এ ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়ানোর কোনো পরিকল্পনা তাঁদের নেই। যুবদল নিজস্ব সাংগঠনিক শক্তি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে। ডিসেম্বরজুড়েই সংগঠনের নিয়মিত রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শুধু অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নয়, সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় গিয়ে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে রাজনৈতিক তৎপরতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। মিছিল-সমাবেশের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কর্মসূচিও জোরদার করা হচ্ছে। তবে দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই যেন কেউ সহিংসতায় জড়িয়ে না পড়েন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সহিংসতা নয়, রাজনৈতিক মোকাবিলায় বিএনপি

ডিসেম্বর ঘিরে তারেক রহমানের যত নির্দেশনা

সর্বশেষ আপডেট ১০:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬