ট্রাম্প-জিনপিংয়ের কথায় যোগ দিলেন পুতিন

- সর্বশেষ আপডেট ০৭:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 68
চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে একই ফ্রেমে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠেয় তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠকের এক দিন আগে বুধবার এ ঘটনা ঘটে।
এপেক সম্মেলনের আনুষ্ঠানিক ছবি তোলার আগে শি জিনপিং ও ট্রাম্পের মধ্যে কথোপকথন চলছিল। এ সময় সেখানে এগিয়ে আসেন পুতিন। ট্রাম্পের সঙ্গে করমর্দনের পর তিনি তাদের আলোচনায় যোগ দেন। পরে তিন নেতাকে একসঙ্গে কথা বলতে দেখা যায়।
তিন নেতার সম্ভাব্য বৈঠকে ইরান যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ট্রাম্প অংশ নেবেন না বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। বৈঠক থেকে কোনো চুক্তি ঘোষণারও প্রত্যাশা নেই বলে জানান তিনি।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। অন্যদিকে বাণিজ্য, প্রযুক্তি ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের তিন প্রভাবশালী নেতার একই মঞ্চে উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, দ্য গার্ডিয়ান ও দ্য ওয়াশিংটন পোস্ট।































