শিরোনাম
বড়দিনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০১:৪২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 104
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদ্যাপন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত এ অনুদানের চেক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।
গত বছর বড়দিন উপলক্ষে এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেছেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
Tag :
ক্রিসমাস খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খ্রিষ্টান সম্প্রদায় তারেক রহমান বড়দিন বিজন কান্তি সরকার সরকারি অনুদান





































