শিরোনাম
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:২৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 77
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে, জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
Tag :
২১ প্লাটুন বিজিবি আইনশৃঙ্খলা গোপালগঞ্জ জননিরাপত্তা. জেলা প্রশাসন নজরদারি নিরাপত্তা ব্যবস্থা পুলিশ বিজিবি বিজিবি মোতায়েন
































