ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৩০ কারখানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০২:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 87

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৩০ কারখানা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন দৈনিক কালবেলার প্রতিবেদক আল মামুন।

সকাল সাড়ে ৮টার দিকে নাওজোর, চান্দনা চৌরাস্তা, ছয়দানা কলম্বিয়া, ভোগড়া বাইপাস, গাজীপুরা ও গাছা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা দুই মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ার পর নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর জেরে মঙ্গলবার বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভে নামেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ভোগড়া বাইপাস এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের ছোড়া একটি সাউন্ড গ্রেনেড আল মামুনের বাম পায়ে এসে পড়ে। এতে তাঁর পা গুরুতর জখম হয়।

শ্রমিক অসন্তোষের কারণে কোনাবাড়ী, মৌচাক ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া মঙ্গলবার নতুন করে আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিলেও তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের কারণে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৩০ কারখানা

সর্বশেষ আপডেট ০২:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬