ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
আহত ৫

লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ–এনসিপি সংঘর্ষ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 105

লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ–এনসিপি সংঘর্ষ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর সামনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে নাহিদ ইসলাম হাসপাতালে গিয়ে তাঁদের খোঁজখবর নেন।

ঘটনার পর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম জানান, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁদের অনেকে হামলা ও সহিংসতার ঘটনা সরাসরি প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক মহলে বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।

ঘটনাস্থলে উপস্থিত একজন প্রতিবেদকের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের পর সেখানে পুলিশের পাঁচটি গাড়ি ও দুটি অ্যাম্বুলেন্স আসে। আহত চারজনকে ঘটনাস্থলে দেখা গেছে। অ্যাম্বুলেন্সকর্মীরা হলের ভেতরে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন।

এর আগে গত শনিবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা–কর্মীদের তৎপরতায় পরিস্থিতি বড় ধরনের অপ্রীতিকর ঘটনায় রূপ নেয়নি।

এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে লন্ডনে অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলমের সফর এবং চলতি বছরের জুনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর যুক্তরাজ্য সফর ঘিরেও উত্তেজনা তৈরি হয়েছিল। ওই সময় তাঁদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং সফরে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আহত ৫

লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ–এনসিপি সংঘর্ষ

সর্বশেষ আপডেট ০৯:৫৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬