বাংলাদেশে সমরাস্ত্র কারখানা করতে চায় তুরস্ক

- সর্বশেষ আপডেট ০৪:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 76
বাংলাদেশে যৌথ মালিকানায় সমরাস্ত্র কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ সময় বাংলাদেশে যৌথ মালিকানায় সমরাস্ত্র কারখানা স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে তুরস্ক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তুরস্ক সফরের সাইডলাইনে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, উজবেকিস্তান ও চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ চালু এবং ভিসা ব্যবস্থার বিষয়ে আলোচনা হয়েছে।
অন্যদিকে, চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
































