‘দুই সপ্তাহ হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দেব’: আসিফ

- সর্বশেষ আপডেট ০৪:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 66
দেশের চলমান বিভিন্ন উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাত্র দুই সপ্তাহের জন্য তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ।
পোস্টে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
তাঁর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টের মন্তব্যের ঘরে কেউ তাঁর বক্তব্যের পক্ষে মত দিয়েছেন, আবার কেউ সমালোচনা করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা ও সহিংস পরিস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আসিফ মাহমুদের এই মন্তব্য সামনে এলো।































