ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 106

মুক্তিযোদ্ধা সিদ্দিক মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ

বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক সিদ্দিকুর রহমান খান (অলি), যিনি সিদ্দিক মাস্টার নামে পরিচিত, তাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ ১২ নভেম্বর। ১৯৭২ সালের এই দিনে কর্মস্থলে আততায়ীর গুলিতে নিহত হন তিনি।

সিদ্দিক মাস্টার ঢাকার অদূরে নবাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন। ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। একই বছরের ৭ নভেম্বর অন্যান্য নেতাকর্মীর সঙ্গে তিনি প্রথম কারাবরণ করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নবাবগঞ্জ, দোহার ও কেরানীগঞ্জ থানার কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনি।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রামে জন্ম নেওয়া সিদ্দিক মাস্টার শিক্ষকতার পাশাপাশি লেখালেখি ও নাট্যচর্চায় যুক্ত ছিলেন। সমাজকর্মী হিসেবেও তাঁর পরিচিতি ছিল। মাঝিদের জীবনমান উন্নয়নে নবাবগঞ্জ এলাকায় তিনি ‘বৈঠা সমিতি’ গঠন করেন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ছোট বোন দিলরুবা খান ও ভাই শাহেদুর রহমান খান ইমরোজ মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ আপডেট ০৬:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬