ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক- এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষায় গুরুত্ব

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 101

কপ৩১ এ বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সঙ্গে প্রতিরক্ষা খাতে বেশি , বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি জানান।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের ভূমিকা
বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিজ দেশে প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনা
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠক শেষে সাংবাদিকদের জানান, দুই দেশের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বিশেষ করে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং এ খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে দুই পক্ষই আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

বাণিজ্য ও জ্বালানিতে বিনিয়োগ

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

জলবায়ু মোকাবিলায় সহযোগিতা
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর অংশীদারত্ব ও সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দনও জানান তারেক রহমান।

বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

নারীস্বাস্থ্য নিয়ে জুবাইদা-এমিন বৈঠক
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক।

বৈঠকগুলোকে কেন্দ্র করে রোহিঙ্গা প্রত্যাবাসন, প্রতিরক্ষা শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও নারীস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও তুরস্কের সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।৩

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক- এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষায় গুরুত্ব

সর্বশেষ আপডেট ০১:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬