ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
স্ত্রীর নামে কোটি টাকার ফ্ল্যাট, জমি, গাড়ি, ব্যবসা

টিআই গোলাম ইয়াজদানির সম্পদের তেলেসমাতি!

এসএমআর শহিদ, নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 464

টিআই গোলাম ইয়াজদানির সম্পদের তেলেসমাতি!

চাকরির বয়স ২৭ বছর। এই সময়ের মধ্যে স্ত্রীর নামে রাজধানীতে কোটি টাকার ফ্ল্যাট, ব্যবসা, গাড়ি। রয়েছে নিজের নামে ঢাকায় ও জয়পুরহাটে বিঘা বিঘা জমি। এই সম্পদ পুলিশের একজন ট্রাফিক ইন্সপেক্টরের। মো. গোলাম ইয়াজদানি (বকুল) নামের এই কর্মকর্তা রাজধানীর গুরুত্বপূর্ণ মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত আছেন।

কিভাবে তিনি এই সম্পদের মালিক বনে গেলেন! একটু অনুসন্ধানেই বেড়িয়ে এসেছে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন পরিবহন থেকে নিয়মিত মাসোয়ারা আদায়সহ আরো বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে এই কর্মকর্তার নামে।

তথ্য অনুযায়ী, ঢাকার প্রবেশমুখ গাবতলীর টেকনিক্যাল মোড় দিয়ে রাজধানীর অভ্যন্তরে চলাচলকারী বিভিন্ন গণপরিবহন থেকে টিআই গোলাম ইয়াজদানীর নামে গাড়ি প্রতি মাসে গড়ে ৩,০০০ টাকা করে নির্দিষ্ট হারে ‘মাসিক সামারি’ বা মাসোয়ারা তোলা হয়। এছাড়া দূর পাল্লার প্রতিটি পরিবহন থেকে মাসে ৫ থেকে ৬ হাজার টাকা মাসোয়ারা নেওয়ার অভিযোগও রয়েছে।

​পরিবহন মালিক ও চালকদের মতে, রাস্তায় গাড়ি চালাতে হলে বিভিন্ন ট্রাফিক পয়েন্টে বা সিন্ডিকেটের নামে নিয়মিত এই অর্থ দেওয়া তাদের ব্যবসার জন্য একরকম বাধ্যতামূলক খরচে পরিণত হয়েছে।

​তাদের দাবি, সময়মতো এই মাসোয়ারা না দিলে রুট পারমিট থাকা সত্ত্বেও নানা হয়রানির শিকার হতে হয় এবং মহামারী বা আর্থিক সংকটের সময়ও এই চাপের কোনো ছাড় মেলে না।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিবহন মালিক ও শ্রমিক জানান, “প্রতিদিন সড়কে গাড়ি নামালেই নানা অজুহাতে চাঁদা দিতে হয়। ট্রাফিক পুলিশের এমন অনিয়মের কারণে আমাদের মতো সাধারণ শ্রমিক ও চালকদের পকেট কাটা যায়, অথচ দেখার কেউ নেই।

এসব ‘মাসোয়ারা’ কিংবা ‘চাঁদাবাজি’ নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। তাদের দাবি, তাহলে তাদের বিপদ বেড়ে যাবে। তাই এসব অভিযোগ নিয়ে যথাযথভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এই ট্রাফিক কর্মকর্তার ও তার পরিবারের সদস্যদের সম্পদ দেখে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কিছুটা ধারনা পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মোসলেম উদ্দিনের তিন ছেলের মধ্যে গোলাম ইয়াজদানী ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত। স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় তিনি ‘বকুল’ নামে পরিচিত এবং তাঁর বাবা মোসলেম উদ্দিন একজন সাধারণ ঠিকাদারি পেশার সাথে যুক্ত ছিলেন।

​পুলিশে যোগদানের পর থেকে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে, অর্জিত অর্থ আইনি প্রক্রিয়ায় প্রদর্শন করতে তিনি তাঁর স্ত্রী আনিছা বেগম হ্যাপির নামে গ্রামের বাড়ি জয়পুরহাটে পোল্ট্রি মুরগির ব্যবসা দাঁড় করিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
​এছাড়া পরিবারের অন্য সদস্যদের নাম-পরিচয় ব্যবহার করে আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগও রয়েছে।

১৯৯৯ সালে সরাসরি পুলিশ সার্জেন্ট হিসেবে চাকরিতে যোগদানকারী গোলাম ইয়াজদানীর বিরুদ্ধে বিভিন্ন সময় প্রশাসনিক প্রভাব খাটিয়ে কৌশলগত পয়েন্টে পোস্টিং নেওয়ার অভিযোগ রয়েছে। ​জয়পুরহাট ও বগুড়া অঞ্চলের পরিচিতির দাপট দেখিয়ে তিনি রাজধানীর টেকনিক্যাল মোড়ে দায়িত্বরত অধস্তন সহকর্মীদের সাথে অসদাচরণ করেন বলেও জানা গেছে।

​অন্যদিকে, এই বিষয়ে আলাপকালে টিআই গোলাম ইয়াজদানী দাবি করেন যে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের অনেকেই প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ও সরকারি চাকরি হিসেবে কর্মরত আছেন।

প্রাপ্ত তথ্য ও খতিয়ান অনুযায়ী টিআই গোলাম ইয়াজদানীর, ঢাকার বাউনিয়া মৌজায় ৫.৫ শতক এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর মৌজায় তিনটি পৃথক খতিয়ানে মোট ৮১.৫ শতক জমির অফিসিয়াল রেকর্ড রয়েছে।

এক সময় রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার ২৬৭/১ নম্বর বাসায় (ছাইদুলের বাড়ি) সপরিবারে ভাড়া থাকলেও বর্তমানে তিনি মিরপুর-১ এর শাহ আলীবাগের ‘স্বপ্ন ছায়া’ (১৯/৩ নম্বর বাড়ি) ভবনে সপরিবারে বাস করছেন। ১৩০০ বর্গফুটের এই ফ্ল্যাটটি তাঁর স্ত্রী আনিছা বেগম হ্যাপির নামে কেনা। ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য কোটি টাকার উপরে। তবে ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৬ অর্থবছর পর্যন্ত ওই ফ্ল্যাটের প্রায় ৪৮,০০০ টাকার পৌর রাজস্ব বা হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে। এছাড়া ব্যাক্তিগত চলাচলের জন্য রয়েছে গাড়িও।

অভিযোগ ও সম্পদের বিষয়ে জানতে চাওয়া হলে টিআই গোলাম ইয়াজদানী অফিসিয়াল কোনো বক্তব্য দিতে নারাজ হন। তবে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি দাবি করেন, তিনি তাঁর প্রায় ৩০ বছরের চাকরি জীবনে সবসময় আইন, নিয়ম ও সততা বজায় রেখে চলেছেন। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং একশ্রেণির মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

এই কর্মকর্তা আরও জানান, তাঁর এবং তাঁর পরিবারের সকল স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব আয়কর নথিতে (ইনকাম ট্যাক্স রিটার্ন) উল্লেখ আছে এবং এ বিষয়ে তাঁর বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষও পুরোপুরি অবগত।

এই কর্মকর্তা তার স্ত্রীর ইনকাম ট্যাক্সের ফাইল দেখান প্রতিবেদককে। সেখানে উল্লেখিত বার্ষিক আয় দিয়ে রাজধানীতে এতো দামি একটি ফ্ল্যাট ও গাড়ি কেনা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কথা বলার এক পর্যায়ে এই কর্মকর্তা প্রতিবেদককে মামলার হুমকিও প্রদান করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্ত্রীর নামে কোটি টাকার ফ্ল্যাট, জমি, গাড়ি, ব্যবসা

টিআই গোলাম ইয়াজদানির সম্পদের তেলেসমাতি!

সর্বশেষ আপডেট ০৪:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬