ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট আবেদনের সত্যতা এখনো নিশ্চিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 89

স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়টি তিনিও শুনেছেন এবং সংবাদমাধ্যমে দেখেছেন। তবে আবেদনটি সত্যিই করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেননি।

তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আবেদনের আইনগত ভিত্তি রয়েছে কি না, শেখ হাসিনা আবেদন করার অধিকার রাখেন কি না এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনকানুন কী বলছে, সেসব বিষয় যাচাই করা হচ্ছে। পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপাতদৃষ্টিতে তিনি একজন দণ্ডিত আসামি। যে দেশে তিনি অবস্থান করছেন, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে তাঁকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। আইন অনুযায়ী তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করার চেষ্টা করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাসপোর্ট আবেদনের সত্যতা এখনো নিশ্চিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬