ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বাস

অনিক দাশ দেবাশীষ, খাগড়াছড়ি
  • সর্বশেষ আপডেট ১২:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 174

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বাস

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। আগুনে বাসটির ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে আগুন লাগার সময় চালক ভেতরেই ঘুমাচ্ছিলেন। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বাস

সর্বশেষ আপডেট ১২:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬