ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শাহনাজ হীরা, মুন্সীগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৪:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 103

মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মুন্সীগঞ্জে আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

সভায় মুখ্য আলোচক ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিশাত নাহার। এ ছাড়া বক্তব্য দেন জেলার সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশ ও জাতির সামগ্রিক অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সর্বশেষ আপডেট ০৪:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬