শিরোনাম
এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 110
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চার অভাব, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তির অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে পদত্যাগের কারণ তুলে ধরেন তিনি। তার পদত্যাগের দিনেই গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজের এনসিপিতে যোগ দেওয়ার খবর সামনে এলো।



























