ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফ হত্যা: দীপের দ্বিতীয় দফায় রিমান্ড

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 18

তাহসিফের মৃত্যুতে হত্যা মামলা, দীপ গ্রেপ্তার

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যাওয়ার অভিযোগে তাকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হলো।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রথম দফার জিজ্ঞাসাবাদে দীপ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তিনি অত্যন্ত কৌশলী হওয়ায় জিজ্ঞাসাবাদের সময় একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। এ কারণে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

আবেদনে আরও বলা হয়, ঘটনার আগে তাহসিফের সঙ্গে দীপ ও মামলার সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশার যোগাযোগ ও একাধিক স্থানে যাতায়াতের তথ্য পাওয়া গেছে। মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ তাদের সঙ্গে দেখা গেছে বলেও তদন্তে উঠে এসেছে।

দীপকে ফের রিমান্ডে নেওয়ার পক্ষে আটটি কারণ তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তাহসিফের সঙ্গে একটি রেস্টুরেন্টে অবস্থানের সময় দীপের ১৫ থেকে ২০ মিনিটের জন্য অন্যত্র গিয়ে কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তা খতিয়ে দেখা, সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোনের কল রেকর্ড পর্যালোচনা, হত্যার উদ্দেশ্য ও স্থান শনাক্ত, আলামত উদ্ধার এবং অন্য সন্দিগ্ধ ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করা।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে, দীপের আইনজীবী মুতাসিম বিল্লাহ রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাত গভীর হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগ করেন। রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারে মায়ের কাছে নিজের ফোন থেকে ‘রওনা দিয়েছি, আসছি’ বলে একটি ভয়েস বার্তাও পাঠান তিনি।

পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে দীপকে এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তাহসিফ হত্যা: দীপের দ্বিতীয় দফায় রিমান্ড

সর্বশেষ আপডেট ০৬:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬