ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ষড়যন্ত্র : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 87

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভরত ব্যক্তিদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ থাকা পোশাক কারখানাগুলোও শিগগির খুলে দেওয়া হবে।

তিনি জানান, শ্রমিকদের মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ উদ্যোগে মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এ পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ষড়যন্ত্র : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ১২:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬