শিরোনাম
তাহসিফের মৃত্যুতে হত্যা মামলা, দীপ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:৩৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 90
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। উত্তরখান থানায় দায়ের করা এ মামলায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পরে দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।
নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। এ কারণে তার কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তদন্ত শুরু করে পিবিআই।
































