ব্যালন ডি’অর সেরা ৩০-এ পিএসজির ১০ খেলোয়াড়

- সর্বশেষ আপডেট ১১:০০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 142
২০২৬ সালের ব্যালন ডি’অরের শীর্ষ ৩০-এ জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর ১০ খেলোয়াড়। তালিকায় খভিচা কভারাৎসখেলিয়া ষষ্ঠ, উসমান দেম্বেলে সপ্তম এবং ফ্যাবিয়ান রুইজ দশম স্থানে রয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার কারণে ক্লাবটির এতো বেশি সংখ্যক খেলোয়াড় তালিকায় স্থান পেল।
এছাড়া, এ বছরের সেরা পুরুষ ক্লাবের পুরস্কারও জিতেছে পিএসজি। টানা দ্বিতীয় বছর এ পুরস্কার জিতল পিএসজি। গত বছরের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে ফরাসি দলটির পক্ষে সেরা ক্লাবের পুরস্কার গ্রহণ করেন।
পিএসজির পাশাপাশি আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোদো/গ্লিমট এবং ফ্ল্যামেঙ্গো চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিল, তবে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর প্যারিসিয়ানরাই এই পুরস্কারটি ছিনিয়ে নেয়।
পিএসজির অন্যতম তারকা খভিচা কভারাৎসখেলিয়া ২০২৬ সালের ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছেন। গত বছরের তুলনায় তিনি ছয় ধাপ এগিয়েছেন। তবে এই অবস্থান তার প্রত্যাশার তুলনায় কিছুটা কম। অন্যদিকে, এক বছরে ১৪ ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছেন ফ্যাবিয়ান রুইজ।
গত মৌসুমে ষষ্ঠ স্থানে থাকা আশরাফ হাকিমি এবার ১৩তম স্থানে নেমে গেছেন। আরও বড় পতন হয়েছে ভিতিনিয়ার। গত বছর তৃতীয় স্থানে থাকা এই পর্তুগিজ তারকা এবার ১৪তম স্থানে রয়েছেন। এদিকে, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া ফেরান তোরেস ২০২৬ সালের ব্যালন ডি’অর তালিকায় ১৬তম স্থান অর্জন করেছেন। অন্যদিকে, জোয়াও নেভেস গত বছরের মতো এবারও ১৯তম স্থানে রয়েছেন।
প্রথমবারের মতো ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন উইলিয়ান পাচো। তিনি রয়েছেন ২০তম স্থানে। অন্যদিকে, গত বছর দশম স্থানে থাকা নুনো মেন্ডেস এবার ২৩তম স্থানে নেমে গেছেন।
তালিকার শেষ দিকে পিএসজির অধিনায়ক মার্কিনিয়োস রয়েছেন ২৫তম স্থানে। তবে ২০১৯ সালে প্রথমবার মনোনয়ন পাওয়ার পর ২৮তম স্থানে থাকার তুলনায় এবার তার অবস্থান কিছুটা ভালো।
বার্সেলোনা-রিয়ালের ৭ জন
এবারের সেরা ৩০-এ জায়গা বার্সেলোনার ৩ জন ও রিয়াল মাদ্রিদের ৪ জন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। ২য় স্থান লাভ করা কিলিয়ান এমবাপ্পে ছাড়াও রিয়ালের জুড বেলিংহাম (১১তম), ভিনিসিয়ুস জুনিয়র (১৭তম) ও মার্ক কুকুরেয়া (১৮তম) জায়গা পেয়েছেন।
এদিকে বার্সেলোনার লামিন ইয়ামাল তৃতীয় স্থান অর্জন করেছেন। এরপর চতুর্থ স্থানে রয়েছেন রদ্রি, যিনি ম্যানচেস্টার সিটির পর এফসি বার্সেলোনায় যোগ দিয়েছেন। এছাড়া, বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি রয়েছেন ১২তম স্থানে।
হ্যারি কেইন ও অ্যালেক্সিয়া পুতেয়াসের হাতে সেরার মুকুট
এদিকে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। স্পেনের লামিন ইয়ামাল ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার।
তবে, বছরের অন্যতম দুই আলোচিত খেলোয়াড় আর্লিং হালান্ড ও মাইকেল ওলিসে তালিকার ৮ম ও ৯ম স্থানে ছিলেন। আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি ছিলেন ৫ম স্থানে। তবে, মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো তালিকায় স্থান পাননি।
অন্যদিকে, মেয়েদের বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার এর আগে ২০২১ ও ২০২২ সালে মেয়েদের ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতে নারী ফুটবলে নিজের অবস্থান আরও সুদৃঢ় করলেন তিনি।
২০২৬ ব্যালন ডি’অর র্যাঙ্কিং
১. হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)
২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)
৩. লামিন ইয়ামাল (স্পেন, এফসি বার্সেলোনা)
৪. রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি এরপর এফসি বার্সেলোনা)
৫. লিওনেল মেসি (আর্জেন্টিনা, ইন্টার মিয়ামি)
৬. খভিচা কভারাৎসখেলিয়া (জর্জিয়া, পিএসজি)
৭. উসমান দেম্বেলে (ফ্রান্স, পিএসজি)
৮. আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি)
৯. মাইকেল ওলিসে (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ)
১০. ফ্যাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি)
১১. জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ)
১২. পাউ কুবারসি (স্পেন, এফসি বার্সেলোনা)
১৩. আশরাফ হাকিমি (মরক্কো, পিএসজি)
১৪. ভিতিনিয়া (পর্তুগাল, পিএসজি)
১৫. ডেকলান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল)
১৬. ফেরান তোরেস (স্পেন, এফসি বার্সেলোনা এরপর পিএসজি)
১৭. ভিনিসিয়ুস (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)
১৮. মার্ক কুকুরেল্লা (স্পেন, চেলসি এরপর রিয়াল মাদ্রিদ)
১৯. জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি)
২০. উইলিয়ান পাচো (ইকুয়েডর, পিএসজি)
২১. গ্যাব্রিয়েল (ব্রাজিল, আর্সেনাল)
২২. লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা, ইন্টার মিলান)
২৩. নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি)
২৪. লুইস দিয়াজ (কলম্বিয়া, বায়ার্ন মিউনিখ)
২৫. মার্কিনিয়োস (ব্রাজিল, পিএসজি)
২৬. দায়োত উপামেকানো (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ)
২৭. ব্রুনো ফার্নান্দেস (পর্তুগাল, ম্যানচেস্টার ইউনাইটেড)
২৮. হুলিয়ান কুইনোনেস (মেক্সিকো, আল-কাদসিয়াহ)
২৯. উইলিয়াম সালিবা (ফ্রান্স, আর্সেনাল) এবং সাদিও মানে (সেনেগাল, আল-নাসর)

































