ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে সেনাবাহিনী পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

গিয়াস রনি, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ০৮:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 156

সুধারাম মডেল থানা

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে চার ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডাকাত দলের বিরুদ্ধে।

রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশিনগর গ্রামে প্রবাসী মো. নেছার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই বাড়িতে আসে। তাদের মধ্যে সাতজন অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তিনজন সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক পরা ছিলেন। দলের অন্য সদস্যরা অস্ত্র নিয়ে বাড়ির বাইরে পাহারা দেন।

ডাকাতেরা বাড়িতে ঢুকে নেছার আহমেদের স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে রায়হান হোসেনের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাঁদের জিম্মি করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে চার জোড়া কানের দুল ও দুটি চেইন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতেরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে আসামি গ্রেপ্তারের জন্য এসেছে বলে দাবি করে। এতে স্থানীয়রা প্রথমে দূরে সরে যান। পরে বাড়ির আশপাশে লোকজন জড়ো হতে শুরু করলে ডাকাতেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ এখনো মামলা করতে আসেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা চার জোড়া কানের দুল, দুটি স্বর্ণের চেইন ও নগদ ৪৫ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে।

ওসি আরও বলেন, ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনীর প্রকৃত পোশাক পরেননি; তাঁদের কয়েকজন সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক পরেছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোয়াখালীতে সেনাবাহিনী পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সর্বশেষ আপডেট ০৮:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬