সিনিয়র সাংবাদিক এসএম মুন্না মিয়া আর নেই

- সর্বশেষ আপডেট ০১:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 131
দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সিনিয়র সদস্য এসএম মুন্না মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
তিনি কর্মজীবনে দৈনিক মানবকণ্ঠ ছাড়াও দৈনিক সমকাল, আমার দেশ, জাগরণ ও নয়া শতাব্দীসহ বিভিন্ন জাতীয় দৈনিকে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তার এই অকাল প্রয়াণে সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ বাদ জোহর বনশ্রী ৪ নম্বর রোডের ভুইয়াপাড়া কাঁচাবাজার মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে মারাদিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক মানবকণ্ঠ পরিবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব এডিটরস কাউন্সিলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

































