ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • সর্বশেষ আপডেট ১২:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 138

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্স টেস্টসহ বি-২ ধাপের প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে ইউনিটটি। ছাড়পত্র পেলেই বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ধাপ ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপ শুরু হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৫ অক্টোবরের দিকে পরীক্ষামূলক পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি রয়েছে। তবে এ কার্যক্রম শুরুর বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করছে।

প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বাংলাদেশ সফররত রাশিয়ার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার রাতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা প্রথম ইউনিটের রিয়্যাক্টরের ক্রিটিক্যাল পর্যায়সহ বিভিন্ন কারিগরি অগ্রগতি তুলে ধরেন। শুক্রবার ঢাকায় রাশিয়ার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটমের প্রথম উপমহাপরিচালক এবং প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে প্রতিনিধিদলটি ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রূপপুর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে প্রকল্পের নির্মাণ অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম ইউনিটের বি-২ ধাপের জটিল পরীক্ষা ও ফিজিক্স টেস্ট শতভাগ সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার এসব পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন বায়েরার কাছে জমা দেওয়া হয়েছে। এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া গেলেই ইউনিটটি সি স্টেজে প্রবেশ করে পাওয়ার স্টার্টআপের প্রক্রিয়ায় যাবে।

তিনি জানান, পাওয়ার স্টার্টআপের প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। প্রতিটি ধাপের ফলাফল সন্তোষজনক হলে ধীরে ধীরে উৎপাদনক্ষমতা বাড়ানো হবে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, উৎপাদনক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে উন্নীত করা সম্ভব হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে। সে অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ রূপপুরের প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ লক্ষ্য অর্জন নির্ভর করছে প্রতিটি কারিগরি ধাপের সফলতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের ওপর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন

সর্বশেষ আপডেট ১২:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬