ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হতাহত নেই

কক্সবাজারে ফের আবাসিক হোটেলে আগুন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০৯:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 174

কক্সবাজারে ফের আবাসিক হোটেলে আগুন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ নামের একটি আবাসিক হোটেলের পার্কিং এলাকায় আগুন লেগেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত না হলেও পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। হোটেলের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে তাঁদের সহযোগিতা করেন। এ সময় হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে ছিলেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা রয়েছে। কর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে থাকা পর্যটকেরা নিরাপদে আছেন।

এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার এক সপ্তাহের মাথায় জেলার আরেকটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় পর্যটনকেন্দ্রগুলোর অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে আবারও আলোচনা তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হতাহত নেই

কক্সবাজারে ফের আবাসিক হোটেলে আগুন

সর্বশেষ আপডেট ০৯:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬