ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিনের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ রাশেদের

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ০৮:৫৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 157

রুমিনের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ রাশেদের

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে থানায় গিয়ে মব সৃষ্টি এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, রুমিন ফারহানা একজন পুলিশ কর্মকর্তাকে ‘চোর’ আখ্যা দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, নির্বাচনের আগে রুমিন ফারহানা জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ার পর থেকে তিনি বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছেন এবং বিষোদগার করছেন বলে অভিযোগ করেন রাশেদ।

রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, তিনি অনেকটা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। সম্প্রতি একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘আওয়ামী লীগের চোর’ বলেও মন্তব্য করেছেন বলে দাবি করেন তিনি।

রাশেদের ভাষ্য, রুমিন ফারহানা নিজের রাজনৈতিক প্রয়োজনে আওয়ামী লীগকে ব্যবহার করছেন। প্রয়োজন শেষ হলে আবার আওয়ামী লীগের পরিচয় সামনে এনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। থানায় গিয়ে ওসিকে ঘিরে তাঁর আচরণকে ‘মব’ হিসেবেও আখ্যা দেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, ‘আমার মনে হয়, রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন। যখন যেদিকে জোয়ার থাকে, সেদিকে যাওয়ার চেষ্টা করেন।’ তাঁর দাবি, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুমিন হয়তো ভেবেছিলেন, তাঁকে আর দলে ফিরিয়ে নেওয়া হবে না। এ কারণে আওয়ামী লীগের রাজনীতিতে সম্ভাবনা দেখেছিলেন তিনি।

রাশেদ বলেন, রুমিন ফারহানা কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বক্তব্য দিয়েছেন বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে কটাক্ষ করে রাশেদ তাঁকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ শাখার সভাপতি’ বলে মন্তব্য করেন।

এর আগে শুক্রবার ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রুমিনের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ রাশেদের

সর্বশেষ আপডেট ০৮:৫৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬