ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের মন্তব্য, বিপিজেএফের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 196

সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের মন্তব্য, বিপিজেএফের প্রতিবাদ

সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। একই সঙ্গে মন্তব্যের বিষয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়া এবং দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বিপিজেএফের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব আলম বাবু ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডা. মিজানুর রহমান সাংবাদিকদের সম্পর্কে মন্তব্য করেছেন, ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মীরা।’ একজন সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের কাছ থেকে সাংবাদিক সমাজকে নিয়ে এমন মন্তব্য অনভিপ্রেত, দায়িত্বহীন ও পেশাগত শিষ্টাচারবহির্ভূত।

তাঁরা বলেন, সাংবাদিকতার কোনো ত্রুটি বা অনিয়ম থাকলে তথ্য-প্রমাণ ও যুক্তির ভিত্তিতে সমালোচনা করা যেতে পারে। কিন্তু নির্দিষ্ট কোনো ঘটনা বা ব্যক্তির কর্মকাণ্ডের পরিবর্তে পুরো সাংবাদিক সমাজকে হেয় করা গ্রহণযোগ্য নয়।

বিপিজেএফ নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যম সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জবাবদিহি প্রতিষ্ঠা ও জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের অবদান রয়েছে। তাই সাংবাদিকদের সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের সংযম ও পেশাগত শিষ্টাচার বজায় রাখা উচিত।

বিবৃতিতে ডা. মিজানুর রহমানের মন্তব্যের বিষয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি তাঁকে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মন্তব্যটির প্রেক্ষাপট ও যথার্থতা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানায় সংগঠনটি।

বিপিজেএফ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের অবমাননা করে কিংবা তাঁদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে তাঁরা পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের মন্তব্য, বিপিজেএফের প্রতিবাদ

সর্বশেষ আপডেট ০১:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬