ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০২:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 149

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ সদস্য বরখাস্ত

কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সদস্যের ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় তাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
বরখাস্ত হওয়া ওই পুলিশ সদস্যের নাম ওসমান গনি। তিনি জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর এলাকায়। তিনি আবদুল কুদ্দুছের ছেলে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওসমান গনির আচরণ ও চলাফেরা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। এরপর তাকে নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে জেলা পুলিশের সিদ্ধান্তে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষার প্রতিবেদনে তার ফল পজিটিভ আসে। প্রতিবেদন পাওয়ার পরই তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘটনায় ওসমান গনি স্থায়ী নাকি সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি তিনি কী ধরনের মাদক সেবন করতেন এবং ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় ওসমান গনিকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার সার্বিক দিক তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। পুলিশ সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমানভাবে কার্যকর। জেলা পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত কি না, তা নিশ্চিত হতে সন্দেহভাজন সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ সদস্য বরখাস্ত

সর্বশেষ আপডেট ০২:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬