ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
মাথায় ৪ সেলাই

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৯:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 221

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা

যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে গেলে হাসপাতালে নিয়ে চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সমু চৌধুরী বলেন, নিজের বাড়ির সামনে এমন ঘটনার শিকার হবেন, তা তিনি ভাবতে পারেননি। স্থানীয়দের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল বলেও জানান তিনি। এলাকার পরিবেশ পরিষ্কার করতে চাওয়ায় অনেকের সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেন এই অভিনেতা। এ ঘটনায় তিনি হত্যাচেষ্টার মামলা করবেন বলেও জানান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন গ্যারেজের মালিক হৃদয়। তাঁর দাবি, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। মুঠোফোনে মেকানিক জাহাঙ্গীর তাঁকে জানিয়েছেন, মা-বোন তুলে গালিগালাজ করার কারণে তিনি হামলা করেছেন।

এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাথায় ৪ সেলাই

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা

সর্বশেষ আপডেট ০৯:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬