ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানের মাটিতে চিরনিদ্রায় সাবেক ছাত্রলীগ নেতা রোটন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৩:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 17

রাউজানের মাটিতে চিরনিদ্রায় সাবেক ছাত্রলীগ নেতা রোটন

সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাউজানের গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকালে নিজ গ্রামের বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। রোববার মধ্যরাতে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভারতের কলকাতা থেকে অ্যাম্বুলেন্সে তাঁর মরদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়। সেখানে তাঁর স্ত্রী আরেফা সুলতানা মরদেহ গ্রহণ করেন।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানান, মৃত্যুর প্রায় ছয় দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন তিনি।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০২১ সালে তাঁকে দলটির শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাউজানের মাটিতে চিরনিদ্রায় সাবেক ছাত্রলীগ নেতা রোটন

সর্বশেষ আপডেট ০৩:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬