শিরোনাম
রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি, আটক আয়াশ

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০১:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 184
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি মাখানোর ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি মাখানোর ঘটনাকে কেন্দ্র করে এ এন এম আয়াশকে আটক করা হয়েছে। তিনি রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ কী হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে জানা যাবে।

































