ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ নয়: গভর্নর

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 18

ন্যাশনাল ব্যাংক পিএলসি

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা আগামী ১৫ অক্টোবর থেকে চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তবে ব্যাংকটির তারল্য সংকট মেটাতে টাকা ছাপিয়ে ঋণ বা বিশেষ সহায়তা দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ব্যাংকটির সার্বিক পরিস্থিতি ও তারল্য সংকটের বিষয়টি গভর্নরের কাছে তুলে ধরেন।

বৈঠকে গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা যাতে প্রয়োজন অনুযায়ী অর্থ তুলতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে ন্যাশনাল ব্যাংকের তারল্য সংকট মোকাবিলায় টাকা ছাপিয়ে সহায়তা করা হবে না বলে জানান গভর্নর। তিনি বলেন, আমানতকারীদের অর্থ ফেরত দিতে হলে ন্যাশনাল ব্যাংককে অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ নয়: গভর্নর

সর্বশেষ আপডেট ০৩:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬