ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের চৌগাছায় চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০১:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 108

পিটিয়ে হত্যা

যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি চোরচক্র প্রবেশ করে। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার শুরু করেন।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চোরদের ধাওয়া করেন। এ সময় দুজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, চোর সন্দেহে গণপিটুনির শিকার এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিচয় এখনো শনাক্ত হয়নি। পিবিআই ও সিআইডির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরের চৌগাছায় চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু

সর্বশেষ আপডেট ০১:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬