ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 16

ড. নিম চন্দ্র ভৌমিক

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. নিম চন্দ্র ভৌমিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেন। এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতিও ছিলেন তিনি।

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন ড. নিম চন্দ্র ভৌমিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের প্রবীণ শিক্ষক হিসেবেও দীর্ঘদিন শিক্ষকতা করেন তিনি।

মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ড. নিম চন্দ্র ভৌমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশিস কুমার বিশ্বাস সাধন।

প্রয়াত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার সকাল সাড়ে ৯টায় তার মরদেহ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে আনা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই

সর্বশেষ আপডেট ১২:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬