ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 123

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের মান ও অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। কোনো পূর্বঘোষণা ছাড়াই রাত ১২টার পর আকস্মিকভাবে এসব ছাপাখানায় যান তিনি।

পরিদর্শন করা ছাপাখানাগুলো হলো; মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।

মধ্যরাতের এই পরিদর্শনে মন্ত্রী পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বইয়ের ছাপার মান, কাগজের গুণগত মান এবং ছাপার কাজ কতদূর এগিয়েছে, সে বিষয়ে খোঁজ নেন।

নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। নির্ধারিত মান বজায় রেখে দ্রুত ছাপার কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

পাশাপাশি পাঠ্যবইয়ের গুণগত মান নিশ্চিত করতে ছাপাখানা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ড. আ ন ম এহছানুল মিলন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ১১:২৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬