ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এএসআইয়ের আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০৩:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 115

ব্রাহ্মণবাড়িয়ায় এএসআইয়ের আকস্মিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে মো. ফখরুল ইসলাম (৪২) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন ফখরুল ইসলাম। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফখরুল ইসলাম কুমিল্লার কোতোয়ালি থানার ইলাছপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত সানাউল হকের ছেলে। প্রায় দেড় মাস আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে যোগ দেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব বলেন, পুলিশ সদস্যটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। প্রাথমিকভাবে কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, সিআইডিতে কর্মরত এক পুলিশ সদস্যের মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে যান। জেলা পুলিশের পক্ষ থেকে মরদেহ পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফখরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও জেলা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রাহ্মণবাড়িয়ায় এএসআইয়ের আকস্মিক মৃত্যু

সর্বশেষ আপডেট ০৩:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬