ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনজিতে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 45

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

সিএনজি চালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সিএনজির দাম না বাড়ায় এ ধরনের যানবাহনের ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, সিএনজির দাম অপরিবর্তিত রয়েছে। তাই সিএনজি চালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিবেচনায় নৌযানের ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী। তিনি বলেন, জ্বালানি ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনা করে শেষ পর্যন্ত ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

তিনি জানান, নৌযানের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হয়েছে। তবে এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ যাতে কম হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই ভাড়া সমন্বয় করা হয়েছে। তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের নৈরাজ্য মেনে নেওয়া হবে না।

অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর জানান, লঞ্চের প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭২ পয়সা হয়েছে।

তিনি বলেন, লঞ্চ মালিকদের পক্ষ থেকে আরও বেশি ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিএনজিতে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা

সর্বশেষ আপডেট ০৩:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬