ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

জ্বালানি তেল পাচার ঠেকাতেই মূল্য বৃদ্ধি

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 215

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আন্তর্জাতিক বাজার ও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম দীর্ঘদিন সর্বনিম্ন পর্যায়ে থাকায় পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পাচার রোধের পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতেই সরকার জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশের তুলনায় বেশি। নেপালে প্রতি লিটার ডিজেলের দাম ১৬১ টাকা ২৪ পয়সা, ভারতের কলকাতায় ১৩৪ টাকা ৭৬ পয়সা, ভিয়েতনামে ১৩৭ টাকা, মালদ্বীপে ১৪০ টাকা, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১৪৪ টাকা ৭৯ পয়সা, থাইল্যান্ডে ১৫১ টাকা ২২ পয়সা, মিয়ানমারে ১৬৪ টাকা ৮৩ পয়সা, ফিলিপাইনে ১৬৮ টাকা ৫৩ পয়সা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা ৪২ পয়সা এবং পাকিস্তানে ১৮৫ টাকা ৪৮ পয়সা।

প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশেই জ্বালানি তেলের দাম সবচেয়ে কম ছিল। ফলে দেশের অর্থ ব্যয় করে আমদানি করা জ্বালানি তেল সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতে পাচারের আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে পাচার ঠেকানো এবং দেশের সামাজিক সুরক্ষা কার্যক্রম সচল রাখার জন্য মূল্য সমন্বয় প্রয়োজন হয়ে পড়ে।

তবে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সংকট স্বাভাবিক হলে দ্রুত জ্বালানি তেলের দাম কমানো হবে বলেও জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে এলে সরকার মূল্য পুনরায় সমন্বয় করে আগের পর্যায়ে, এমনকি তার চেয়েও কম দামে নিয়ে আসার চেষ্টা করবে।

জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে পরিবহন ভাড়া যেন অযৌক্তিকভাবে বাড়ানো না হয়, সে বিষয়েও নজরদারি জোরদারের কথা জানান প্রতিমন্ত্রী। এ জন্য নৌপরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অসাধু চক্রের কারসাজি ঠেকাতে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে।

জ্বালানি তেলের দাম সমন্বয়ের কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের এই কষ্ট তিনি আন্তরিকভাবে উপলব্ধি করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

জ্বালানি তেল পাচার ঠেকাতেই মূল্য বৃদ্ধি

সর্বশেষ আপডেট ০৫:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬