ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ নিয়ে মুখ খুললেন পুতুল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 156

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগের পর এবার নিজের অবস্থান তুলে ধরেছেন সায়মা ওয়াজেদ পুতুল। প্রায় এক বছর বেতনহীন থাকা, পেশাগত দায়িত্ব থেকে দূরে রাখা এবং তাঁর বিরুদ্ধে পরিচালিত তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক চাপের প্রভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যথাযথ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ফার্স্টপোস্টে এক লেখায় সায়মা ওয়াজেদ বলেন, ২০২৫ সালের জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বার্থে তিনি ছুটিতে যেতে সম্মত হয়েছিলেন। তাঁর প্রত্যাশা ছিল, পুরো বিষয়টি ন্যায্য ও নিরপেক্ষভাবে নিষ্পত্তি হবে। কিন্তু পরে যা ঘটেছে, সেটিকে তিনি ‘হয়রানিমূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেন।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় তাঁকে অনুপস্থিতিতে বিচারের মুখোমুখি করার বিষয়েও প্রশ্ন তোলেন পুতুল। তাঁর দাবি, ২০২১ সালে কেনা জমিটি তিনি আইনসম্মতভাবে অধিগ্রহণ করেছিলেন। অথচ তাঁকে ‘পলাতক’ দেখিয়ে বিচার করা হয়, যদিও সে সময় তিনি নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর ভাষ্য, মামলার বিষয়ে তাঁকে আইনসম্মতভাবে নোটিশও দেওয়া হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়েসুসের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যোগাযোগ নিয়েও অভিযোগ করেন পুতুল। তাঁর দাবি, প্রচলিত কূটনৈতিক চ্যানেলের বাইরে ওই যোগাযোগ এবং মহাপরিচালকের দপ্তরের গোপন নথি ফাঁসের বিষয়েও তিনি স্বাধীন তদন্ত চেয়েছিলেন। তবে তাঁর অভিযোগ, সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

চীন সফরকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগের তদন্তের কথাও জানান পুতুল। তাঁর দাবি, অসুস্থতার কারণে ওই সফর কখনোই হয়নি। ২০২৬ সালের আগস্টের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভ্যন্তরীণ তদারকি বিভাগ তাঁকে জানায়, অভিযোগটি ভিত্তিহীন এবং তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

পুতুলের দাবি, তদন্ত শেষ হলেও তাঁর সঙ্গে কীভাবে আচরণ করা হয়েছে, সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্ব কোনো ব্যাখ্যা বা জবাবদিহি করেনি। প্রায় এক বছর আয়হীন থাকার পর তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, তাঁর মায়ের পরিচয়কে তাঁর পেশাগত যোগ্যতার বিপরীতে ব্যবহার করা হয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি তাঁর বিশ্বাস রয়েছে বলেও জানান পুতুল। তাঁর ভাষ্য, সংস্থাটির অধিকাংশ কর্মী সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেন। এখন তাঁর লক্ষ্য, নিজের পেশাগত বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করে আবার নিজের পছন্দের কাজে ফিরতে পারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পদত্যাগ নিয়ে মুখ খুললেন পুতুল

সর্বশেষ আপডেট ১২:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬