দীঘিনালায় হোটেল কক্ষ থেকে বিএনপির তিন নেতা আটক

- সর্বশেষ আপডেট ১২:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 159
খাগড়াছড়ির দীঘিনালায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে বিএনপির সহযোগী সংগঠনের তিন নেতাকে আটকের খবর পাওয়া গেছে। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের দাবি করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দীঘিনালা সদরের হোটেল একতা আবাসিকের ৩০৭ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন দীঘিনালা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবলুর রহমান এবং ৩ নম্বর কবাখালী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রহিম।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তিনজন হোটেলটির ৩০৭ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে অভিযানে কতটি ইয়াবা উদ্ধার হয়েছে, কোন বাহিনী অভিযান চালিয়েছে এবং আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে; এসব বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


































