ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে জমির আগাছা পরিষ্কার নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৫:১২:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 48

বানিয়াচং থানা

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চালবন হাওরে এ ঘটনা ঘটে। নিহত তাহির মিয়া খাগাউড়া ইউনিয়নের মৃত তাজিম উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তাহির মিয়া তার ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে নিয়ে চালবন হাওরে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাদের কাজে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে কথাকাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এতে তাহির মিয়া, শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন সেখানে চিকিৎসা নিয়েছেন।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, জায়গাজমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বানিয়াচংয়ে জমির আগাছা পরিষ্কার নিয়ে সংঘর্ষ, নিহত ১

সর্বশেষ আপডেট ০৫:১২:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬